
এম এ হাসান, লালমোহন (ভোলা):
লালমোহন পৌর বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ বিষাক্ত কীটনাশক কার্বোফিউরান বিক্রির দায়ে একটি দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
আজকের অভিযানে নেতৃত্ব দেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহ আজিজ। তিনি বলেন, “নিষিদ্ধ কীটনাশক বিক্রি কৃষি ও জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য দোকানগুলোকে সতর্ক করা হয়।
কার্বোফিউরান: একটি অত্যন্ত বিষাক্ত কীটনাশক যা বাংলাদেশে নিষিদ্ধ। এটি পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
© All rights reserved © 2026
Leave a Reply