
এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
লালমোহনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের ৩৮ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. শাহ আজিজ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মীর এ.কে.এম আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী, সরকারি শাহবাজপুর কলেজের সহকারী অধ্যাপক আকলিমা বেগম,বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম লালমোহন উপজেলার সাধারন সম্পাদক জনাব আলমগীর হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
© All rights reserved © 2026
Leave a Reply