1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিপ্রবিতে তিন সহকারী প্রক্টর নিয়োগ - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

পবিপ্রবিতে তিন সহকারী প্রক্টর নিয়োগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৫৩ Time View

 

দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সহকারী প্রক্টর পদে তিনজন শিক্ষককে নতুনভাবে দায়িত্ব প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মূল ক্যাম্পাসে দুইজন এবং বরিশাল ক্যাম্পাসে একজন শিক্ষককে এই দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনা করা যায়।

 

নতুন দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রক্টরগণ হলেন ড. মুহাম্মদ ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ ও ড. মো. তারিকুল ইসলাম সজীব, সহকারী অধ্যাপক, ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ মূল ক্যাম্পাস এবং ড. মোঃ আলী আজগর, অধ্যাপক, ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি বিভাগ বরিশাল ক্যাম্পাস।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এর অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা এই দায়িত্ব পালন করবেন এবং পূর্ববর্তী নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সংশোধন বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি