1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মাইলস্টোন ট্রাজেডি উত্তরাতে বিমান বাহিনীর মহড়া উচিত হয়নি , আব্দুস সালাম পিন্টু  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

মাইলস্টোন ট্রাজেডি উত্তরাতে বিমান বাহিনীর মহড়া উচিত হয়নি , আব্দুস সালাম পিন্টু 

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৪৫ Time View

 

আবু নাসির বিশেষ প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন,উত্তরা মাইলস্টোন স্কুল সহ ঘনবসতি এলাকা। এই জায়গায় বিমান বাহিনীর মহড়া উচিত হয়নি।বিমান বাহিনীর উচিত পুরাতন বিমানের যন্ত্রপাতি ঠিক মত মেরামত করা। যাতে করে আর এরকম মর্মান্তিক দূর্ঘটনা না ঘটে।

রবিবার ১১ টায় টাঙ্গাইলের মির্জাপুরের নগর ভাদগ্রাম এলাকার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী তানভীর আহাম্মেদের কবর জিয়ারত করতে এসে তিনি এসব কথা বলেন

এসময় তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশ আমরা উত্তরায় বিমান বিধ্বস্ত ঘটনায় নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করছি।আজকে তানভীরের বাড়িতে এসেছি তার পরিবারকে সমবেদনা জানাতে। আমরা বিএনপি সব সময় নিহত ও আহতদের পরিবারের সাথে আছি।

এসময় তানভীরের বাবা রুবেল মিয়া,কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল সহ উপজেলা বিএনপির নের্তৃত্ব উপস্থিত ছিলেন।

এরপর সখিপুর উপজেলার অপর শিক্ষার্থী মেহেরাজ আফরিন হুমাইরার পরিবারের সাথেও সাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি