1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৭ লক্ষ টাকা জরিমানা  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৭ লক্ষ টাকা জরিমানা 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৯৫ Time View

 

আব্দুর রউফ ভুইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও নিবন্ধন ব্যতীত প্রতিষ্ঠান পরিচালনার দায়ে

কিশোরগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানকে ৭ লক্ষ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।

শনিবার ২৬ জুলাই জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত, কিশোরগঞ্জ আরিফুল ইসলাম এর নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালে আদালত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও নিবন্ধন ব্যতীত প্রতিষ্ঠান পরিচালনার দায়ে জেলার একাদিক উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানকে ৭ লক্ষ টাকা অর্থদণ্ডে দন্ডিত করে।

উক্ত আদালত কটিয়াদী উপজেলার কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার হাজী ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মোড়কে অগ্রীম উৎপাদনের তারিখ প্রদান এবং নিবন্ধন ব্যতীত পন্য উৎপাদনের দায়ে ১ লক্ষ টাকা অর্থদন্ড; একই এলাকার রূপালী বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশ, পরিদর্শনে অসহযোগিতা ও বিভিন্ন নিবন্ধন না থাকায় ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের দায়ে বাজিতপুর উপজেলার বাজিতপুর বাজারে অবস্থিত হাবীব বেকারীকে ১ লক্ষ টাকা অর্থদন্ড এবং একই এলাকার অলিউল্লাহ স্টোরকে খাদ্যপণ্য এবং ডিজেল একত্রে সংরক্ষণ করার দায়ে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 

সরারচর হালিমপুর এলাকার শামীম বেকারীতে অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশ এবং অননুমোদিত খাবার রঙ পাওয়া যায়। বেকারীর মালিক পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

 

হোসেনপুর উপজেলার হোসেনপুর বাজারে অবস্থিত ময়নামতি রেস্টুরেন্টকে পরিদর্শনে অসহযোগিতা এবং ফ্রিজে বাসি গ্রিল সংরক্ষণের দায়ে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই এলাকার শাহী মহল রেস্তোরাঁকে ফ্রিজে বাসি মুরগীর মাংস সংরক্ষণে ও বিভিন্ন অপরাধে ১ লক্ষ টাকা অর্থদন্ড; কূলেশ্বরী মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিভিন্ন অপরাধে ০১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয় করা হয়।

এ সময় উক্ত আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন ,জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল। আদালত পরিচালনা কালে আদালতকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে জেলা পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আশরাফুল ইসলাম বিষয়টি সংবাদ মাধ্যমকে গতকাল রাতে নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি