
মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ ও দাবি আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখায় শিক্ষকদের এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০ ঘটিকায় সুন্দরগঞ্জ কে এস আখলাতুল আদব মডেল মাদ্রাসা হল রুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সভাপতি কাজী মো. সাইফুল ইসলাম ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো: মোখলেছুর রহমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট গাইবান্ধা জেলা সভাপতি মো. তহিবুর রহমান, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের জেলা সাধারণ সম্পাদক মো.সোহেল রানা প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণের দীর্ঘদিনের দাবিগুলোর প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং এমপিওভুক্তিসহ সকল ন্যায্য অধিকার বাস্তবায়নের আহ্বান জানান।
পরে আন্দোলনে সাহসিকতা ও নেতৃত্ব প্রদানের জন্য ৩১ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। সম্মেলনে আগামী ২ বছরের জন্য উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
শেষে উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি- মুঃমাহমুদুল হাসান মাইদুল,
সাধারন সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, কোষাধক্ষ্য মো. আমজাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম রাব্বানী বুলবুল নির্বাচিত হন।
© All rights reserved © 2026
Leave a Reply