1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাড়ে ৪ মাসে কুরআনের হাফেজ হলেন এক শিশু  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

সাড়ে ৪ মাসে কুরআনের হাফেজ হলেন এক শিশু 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২২৪ Time View

 

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ১৩৫ দিনে বা সাড়ে ৪ মাসে আল-কুরআনের হিফয সম্পন্ন করেছন ১০ বয়সী এক ছোট্ট শিশু।তার নাম হাফেজ ফজলে রাব্বুল।মা বাবার ইচ্ছা ছিল রাব্বুলকে হাফেজি পড়াবে।সেই মতে তাকে ভর্তি করা হয় গ্রামেরই একটি মাদ্রাসায়।আর অল্প সময়ের ভেতরেই তিনি হয়ে উঠেন কুরআনের হাফেজ।বিষয়টি অকল্পনীয় নয় বাস্তব সত্য।

 

শনিবার দুপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে উক্ত মাদ্রাসা। উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর চকবাজারে হযরত শাহজালাল (রহ.) দারুল সুন্নাহ হাফিজিয়া হিফজুল কুরআন মডেল ও এতিমখানা এবং হযরত ফাতেমাতুজ জহুরা (রা.) সুন্নীয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ শফিকুল ইসলামের (শিরু) মিয়ার সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরেতরিকত হযরত মাওলানা মুফতি কাজী আলাউদ্দিন আহমেদ।

মাদ্রাসার শিক্ষক হাফেজ আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নবীনগর নারায়নপুর ডি এস কামিল মাদ্রাসা আরবি বিভাগের প্রভাষক মাওলানা মুফতি জাবেদুর রহমান সিদ্দিকী, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম আমিন, সাধারণ সম্পাদক শেখ কাউসার আহমেদ, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।

 

মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ ক্বারী জাকারিয়া আহমদ জাকিরের সার্বিক তত্ত্বাবধানে এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন পীরজাদা মাওলানা মুফতি কাজি আলাউদ্দিন আহমেদ।

 

মাদ্রাসার শিক্ষকরা জানান, মা বাবার স্বপ্ন ছিল মোহাম্মদ ফজলে রাব্বুলকে কুরআনের হাফেজ বানাবেন। সেই লক্ষ্যে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে মোহাম্মদ ফরিদ মিয়া ও পারভীন বেগম দম্পতি তাদের ১০ বছরের শিশু সন্তান ফজলে রাব্বুলকে ভর্তি করেন স্থানীয় শ্রীঘর চকবাজার হযরত শাহজালাল (রহ.) দারুল সুন্নাহ হাফিজিয়া হিফজুল কোরআন মডেল মাদ্রাসায়। হিফজ বিভাগের ভর্তি হয়ে মাত্র ১৩৫ দিনে বা সাড়ে চার মাসে ৩০ পারা পবিত্র কুরআন মুখস্ত করে হাফেজ হন মোঃ ফজলে রাব্বুল।

 

শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা, স্নেহ আর ভালাবাসায় অল্প সময়ে কুরআনের হাফেজ হতে পেরেছে বলে জানায় ফজলে রাব্বুল। ভবিষ্যতে একজন বড় আলেম হওয়ার ইচ্ছা রয়েছে তার।

 

মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ ক্বারী জাকারিয়া আহমদ জাকির বলেন, ‘নাসিরনগরে আমার জানামতে প্রথম এতো অল্প সময়ে কুরআনের হাফেজ ফজলে রাব্বুল। সে খুব মেধাবী, মনোযোগী এবং মেহনতী ছাত্র। তার এই মেহনত যদি সে ধরে রাখতে পারে তাহলে একজন শ্রেষ্ঠ আলেম হতে পারবে। তার এই অর্জনে মা-বাবা আত্মীয় স্বজনসহ পুরো নাসিরনগরবাসী গর্বিত।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি