
মোঃ রফিক ঢালী শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর বাবা লিয়াকত আলী বেপারী (৮০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২৪ জুলাই বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত নানা রোগব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
শুক্রবার বাদ আসর মরহুমের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের বেপারী বাড়ি এলাকায় বেপারী বাড়ি বায়তুন নূর জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। লিয়াকত আলী বেপারী বেপারী বাড়ি বায়তুন নূর জামে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিএনপি নেতার বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু, শাহ রিয়াজুল হান্নান ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
© All rights reserved © 2026
Leave a Reply