1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
এবার ব্রাহ্মণবাড়িয়া সমাবেশ করবে এমসিপি : - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

এবার ব্রাহ্মণবাড়িয়া সমাবেশ করবে এমসিপি :

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৪৬ Time View

 

সোবেল মিয়া (ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি )

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ও দেশ গড়ার প্রত্যয়ে আগামী ২৪ জুলাই (বৃহস্পতিবার) ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রা ও সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে ২৩ জুলাই রাতেই দলের কেন্দ্রীয় নেতারা ব্রাহ্মণবাড়িয়ায় আসবেন। মঙ্গলবার

(২২ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, কুমিল্লা থেকে পদযাত্রা করে ব্রাহ্মণপাড়া, কসবা ও আখাউড়া উপজেলা অতিক্রম করে কেন্দ্রীয় নেতারা ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছাবেন।

 

পরদিন বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। সকাল ১১টায় শহরের কাউতলী এলাকা থেকে পদযাত্রা শুরু হবে। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পেরিয়ে পৌর মুক্ত মঞ্চে গিয়ে শেষ হবে, যেখানে অনুষ্ঠিত হবে মূল সমাবেশ।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং প্রধান বক্তা হবেন সদস্যসচিব আখতার হোসেন।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা। শহীদ পরিবারের সদস্য এবং আহতরাও সমাবেশে যোগ দেবেন।

 

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ জানান, জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। দলটির পক্ষ থেকে পদযাত্রা সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি