1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শ্রীপুরে সাংবাদিক হুমায়ুন কবীরকে হ*ত্যা*র হুমকি - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শ্রীপুরে সাংবাদিক হুমায়ুন কবীরকে হ*ত্যা*র হুমকি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৯১ Time View

 

মোঃ রফিক ঢালী শ্রীপুর গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে হুমায়ুন কবীর (৩৭) নামের এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পেশাগত দায়িত্ব পালনের সময় বিরোধের জেরে একাধিকবার হুমকির শিকার হওয়ার পর ২২ জুলাই রাতে তিনি শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

হুমায়ুন কবীর দীর্ঘদিন ধরে দৈনিক আলোকিত সকাল-এ ক্রাইম রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি অভিযোগ করেন, রিপোর্টিংয়ের সময় স্থানীয় কয়েক জনের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা তার কাজে বাধা সৃষ্টি করেন, শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেন।

 

জিডি সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন শ্রীপুর উপজেলার বহেরারচালা গ্রামের মো. জাহিদুল (২২), পিতাঃ শফিকুল ইসলাম। মো. ফাহিম (১৮), পিতাঃ আফির উদ্দিন এবং মো. হোসেন মিয়া (২১), পিতাঃ মিয়াজ উদ্দিন।

 

গত ২১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্ত মো. ফাহিম তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে সাংবাদিক হুমায়ুন কবীরকে ফোন করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

 

এ প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, আমি এবং আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। অভিযুক্তরা যেকোনো সময় আমাকে ও আমার পরিবারের ওপর হামলা চালাতে পারে।

 

ঘটনার পর ২২ জুলাই রাত ৯টার দিকে তিনি শ্রীপুর থানায় একটি লিখিত জিডি দায়ের করেন। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি