1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাগেরহাটের সাবেক পুলিশ সুপার কার্যালয়ের কম্পিউটার অপারেটর হাফিজকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

বাগেরহাটের সাবেক পুলিশ সুপার কার্যালয়ের কম্পিউটার অপারেটর হাফিজকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১২০ Time View

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

খুলনার আহসান আহমেদ রোডে মো. হাফিজ নামে পুলিশের স্টেনোগ্রাফারকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ রাত দশটায় তার পশ্চাৎদেশে ধারালো ক্ষুর দিয়ে আঘাত করা হয়। তিনি বাগেরহাটে পুলিশ সুপারের কার্যালয়ে স্টোনোগ্রাফার তথা কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে খাগড়াছড়ি বদলি করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা যায়, বাগেরহাটে পুলিশ সুপারের কার্যালয় কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকদের সাথে কমিশন ভাগাভাগি নিয়ে বিরোধে জড়িয়ে ছিলেন তিনি। এছাড়া কন্টাক্ট সার্ভিসের আওতায় কর্মরত ঝাড়ুদার, পরিচ্ছন্ন কর্মীদের বেতনের টাকা আটকে রাখার অভিযোগ রয়েছে অহরহ। ধারণা করা হচ্ছে, এ সকল বিষয়ের জেরে আজ আনুমানিক রাত দশটায় আসান আহমেদ রোডে তার নিজ বাসার সামনে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি