1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চামরদানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে আলোচনায় আলী হোসেন - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

চামরদানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে আলোচনায় আলী হোসেন

এম এ মান্নান বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৯৮ Time View

 

এম এ মান্নান (সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চারটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে এবং যে কোনো সময় ঘোষিত হতে পারে নতুন কমিটি। এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও তদবির-লবিং।

 

বিশেষ করে চামরদানী ইউনিয়নের আহ্বায়ক কমিটিতে সদস্য পদে সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছেন বলরামপুর গ্রামের বাসিন্দা মো. আলী হোসেন। ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এই বিএনপি কর্মী দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং বর্তমানে তিনি সম্ভাব্য সদস্য হিসেবে স্থানীয় নেতাকর্মীদের আলোচনার শীর্ষে রয়েছেন।

 

জানা গেছে, ইউনিয়ন কমিটি পুনর্গঠনের লক্ষ্যে জেলা ও উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ মাঠ পর্যায়ের নেতাকর্মীদের অতীত কার্যক্রম, রাজনৈতিক নিষ্ঠা ও ত্যাগ যাচাই-বাছাই করছেন। বিশেষ করে যারা বিগত ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে রাজপথে সক্রিয় ছিলেন, দমন-পীড়ন সহ্য করেছেন এবং মামলার শিকার হয়েছেন, তাদের মূল্যায়নের ভিত্তিতেই কমিটি চূড়ান্ত করা হবে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

 

এ বিষয়ে মো. আলী হোসেন বলেন,”আমি দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শে বিশ্বাসী থেকে রাজনীতিতে সক্রিয় রয়েছি। আওয়ামী দুঃশাসনের সময় বহুবার হয়রানির শিকার হয়েছি, তবুও দলের সঙ্গে থেকে কাজ করে গেছি। আশা করি দল আমার এসব ত্যাগ-নিষ্ঠার যথাযথ মূল্যায়ন করবে।”

 

দলীয় সূত্রে আরও জানা গেছে, আগামীর আন্দোলন-সংগ্রামে সংগঠনের ভিত শক্ত করতে নতুন কমিটিগুলোতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অগ্রাধিকার দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি