1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জিয়াউল ফেরদৌসের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে পাঁচবিবিতে বিক্ষোভ সমাবেশ - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

জিয়াউল ফেরদৌসের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে পাঁচবিবিতে বিক্ষোভ সমাবেশ

দেলোয়ার হোসেন পাঁচবিবি উপজেলার প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১০৫ Time View

 

দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিম কিনা হত্যা মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইটের নামে “ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা” দায়েরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৭ জুলাই বিকেলে পৌর পার্কে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম এবং প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন।

বক্তারা রাইটের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় থানা ঘেরাওসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গত ২৫ জুন মারধরের শিকার হন স্বেচ্ছাসেবক দলের নেতা রেজাউল করিম কিনা। পরে হাসপাতালে মারা যান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি