1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লালমনিরহাটে শ্রেণিকক্ষে দপ্তরির ঝুলন্ত ম*র*দে*হ উদ্ধার - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

লালমনিরহাটে শ্রেণিকক্ষে দপ্তরির ঝুলন্ত ম*র*দে*হ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১২০ Time View

লালমনিরহাটে শ্রেণিকক্ষে দপ্তরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

মো:সিরাজুল ইসলাম পলাশ,হাতীবান্ধা লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট সদর উপজেলার হাড়ীভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে মো. সাইফুল ইসলাম (৫০) নামে দপ্তরি কাম নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

 

নিহত সাইফুল ইসলাম একই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের ঋণজর্জর অবস্থা থেকে মানসিক চাপের কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন,সাইফুল ইসলাম প্রায় ১২ লাখ টাকার সম্পত্তি বিক্রি করেও ঋণ থেকে মুক্ত হতে পারেননি। তার মধ্যে গভীর মানসিক হতাশা ছিল। পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ গ্রহণের আবেদন করলে, আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে লাশ হস্তান্তর করি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী শ্রেণিকক্ষে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। সকাল ৯টা ৩০ মিনিটে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়া বেগম বলেন,খবর পেয়ে দ্রুত স্কুলে এসে দেখি আমাদের সহকর্মী সাইফুল শ্রেণিকক্ষে ঝুলছে। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাইফুল ইসলামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি