
মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে গৃহবধূ জনতা বেগম হত্যা মামলার ৫ আসামীকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৪ ঘটিকায় র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গতকাল বুধবার দিবাগত রাত ৯ ঘটিকায় ঢাকা আশুলিয়া থানার অন্তর্গত নিশ্চিতপুর নামক এলাকা থেকে আসামীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীগন হলো- উপজেলাধীন১৩ নং শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর কছিমবাজারের মতলবের ছেলে সাত্তার আলী (৩৫) ও আক্তারুল মিয়া (৩২) ও তার স্ত্রী মনি বেগম (৩০), মৃত হেলাল উদ্দিনের ছেলে মতলব আলী (৬৫) ও তার স্ত্রী লতিফুল বেগম (৫৬)।
উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- ১নং আসামী লতিফ মিয়ার সাথে নিহত গৃহবধূ জনতা বেগমের ১১ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার পরিবার ওই গৃহবধূকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত( ১০ জুন) সকাল ৯ ঘটিকায় আসামী লতিফ মিয়ার ওই গৃহবধূর হাত পা বেঁধে দা দিয়ে গলায় কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। উক্ত ঘটনায় ( ১১ জুন) গৃহবধূ জনতা বেগমের বোন বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপর থেকে আসামীগন পলাতক ছিলেন।
বুধবার রাত ৯ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সদর কোম্পানী রংপুর ও র্যাব-৪ সিপিসি-২, সাভার ক্যাম্পের যৌথ অভিযান পরিচালনা করে ঢাকার আশুলিয়া থানার নিশ্চিতপুর নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী কার্যক্রমের জন্য আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন- ঢাকা আশুলিয়া থানা থেকে গ্রেপ্তারকৃত ৫ আসামীকে সুন্দরগঞ্জ থানায় আনা হয়েছে। আগামীকাল আসামীদের আদালতে প্রেরণ করা হবে।
© All rights reserved © 2026
Leave a Reply