1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হাতীবান্ধায় প্রেমের টানে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে এসে আটক প্রেমিক - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

হাতীবান্ধায় প্রেমের টানে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে এসে আটক প্রেমিক

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১০৩ Time View

 

মো:সিরাজুল ইসলাম পলাশ হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

প্রেমের টানে অবৈধভাবে ভারত সীমান্ত পাড়ি দিয়ে লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমিকার বাড়িতে আসা আরিয়ান মির্জা (২২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। এ নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

গতকাল রবিবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে ওই ভারতীয় নাগরিককে প্রেমিকার বাড়ি থেকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ। এর আগে ওইদিন সকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকায় তার প্রেমিকার বাড়িতে আসেন ওই যুবক।

 

আটক প্রেমিক আরিয়ান মির্জা ভারতের মুর্শিদাবাদের শহর বহরমপুর এলাকার রাজেস মির্জার ছেলে।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকার এক নারীর সঙ্গে পরিচয় হয় ভারতীয় নাগরিক আরিয়ানের। দীর্ঘ দুই বছর ধরে চলে তাদের প্রেমের সম্পর্ক। ওই প্রেমিকা বিয়ের আশ্বাস দিলে গতকাল রবিবার সকালে ওই প্রেমিকার বাড়িতে আসেন তিনি।

 

খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে হাতীবান্ধা থানা পুলিশ।

 

আরিয়ান মির্জা বলেন, ‘দীর্ঘ দুই বছর থেকে আমাদের প্রেমের সম্পর্ক। আমি অবৈধভাবে সীমান্ত পার হয়ে তার কাছে এসেছি। আমি এখন বাড়িতে যেতে চাই।

 

হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী বলেন, ‘ভারতীয় নাগরিক আরিয়ান মির্জা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি