
জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ আগামী ২জুলাই পটুয়াখালী জেলা বিএনপির বহুল প্রত্যাশিত ত্রি-বার্ষিক সম্মেলনকে স্বাগত জানিয়ে দুমকি উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল ৪টায় বিএনপির কার্যালয়ে আয়োজিত সভা উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান, আমির হোসেন হাওলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু মৃধা, উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম সরদার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল হক, সদস্য সচিব মাসুদুল আলম মৃধা, উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম সরোয়ার, সদস্য সচিব সুমন শরীফ, সরকারি জনতা কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন আরাফাত, সদস্য সচিব সাইফুল ইসলাম, তাতীদলের আহ্বায়ক মাসুদ হাসান সরদার সদস্য সচিব জসিম উদ্দিন মিয়া ও মৎস্য দলের আহবায়ক হাবিবুর রহমান হাওলাদার প্রমুখ।
সভা শেষে একটি স্বাগত মিছিল উপজেলা বিএনপির অফিস থেকে শুরু করে নতুনবাজার হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
© All rights reserved © 2026
Leave a Reply