1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মহানবীকে কটূক্তি নিয়ে বাবা-ছেলের বিচার দাবিতে থানা ঘেরাও - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

মহানবীকে কটূক্তি নিয়ে বাবা-ছেলের বিচার দাবিতে থানা ঘেরাও

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১২৬ Time View

 

মো:সিরাজুল ইসলাম পলাশ হাতীবান্ধা লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে মহানবী হজরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে বাবা ও ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। পরে বিচারের দাবিতে থানায় জড়ো হয়ে বিক্ষোভ করে একদল মুসল্লি। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী পাঠানো হয়।

 

রবিবার দুপুরে পৌরসভার হানিফ পাগলা মোড় এলাকার একটি সেলুন থেকে ওই বাবা-ছেলেকে আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন—সাপটানা নবীনটারী এলাকার পরেশ চন্দ্র শীল ও তার ছেলে বিষ্ণু চন্দ্র শীল। পেশায় দুজনেই নরসুন্দর। তারা ওই মোড়ের সেলুনে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওইদিন দুপুরে নামাটারী এলাকার নাজমুল ইসলাম চুল কাটাতে গেলে অভিযুক্ত পরেশ চন্দ্র শীল ইসলাম ও মহানবী হজরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ‘কটূক্তিমূলক মন্তব্য’ করতে থাকেন। তখন নাজমুল প্রতিবাদ করলে আশপাশের লোকজন ছুটে আসেন। উত্তপ্ত পরিস্থিতিতে স্থানীয়রা পরেশ ও বিষ্ণুকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা থানায় এসে বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে আশ্বস্ত করলে জনতা শান্ত হন।

স্থানীয়দের আরও অভিযোগ, এক মাস আগেও ওই একই সেলুনে চুল কাটাতে গিয়ে ইসলাম ধর্ম নিয়ে ‘কটূক্তির শিকার’ হয়েছেন সাজিদ হোসেন নামের এক যুবক।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি মো. নুরনবী বলেন, “ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় বাবা-ছেলেকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি