1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাঁচবিবিতে ভুয়া ডিবি পুলিশ আটক - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

পাঁচবিবিতে ভুয়া ডিবি পুলিশ আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১১৫ Time View

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে নূর মোহাম্মদ শাহজাহান (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, গত বছরের ১৫ ডিসেম্বর উপজেলার আওলাই ইউনিয়নের গুর্ণি গ্রামে শ্রী সুপথ মালির বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে ঢুকে তল্লাশির নামে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান শাহজাহান। পরে ভুক্তভোগী পাঁচবিবি থানায় ১৭০/৩৮০ ধারায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আব্দুল্লাহ আল মাসুম ও এএসআই মোঃ সোহেল রানা দিনাজপুরের ফুলবাড়ী থেকে আসামিকে গ্রেপ্তার করেন। জানা গেছে, শাহজাহানের বিরুদ্ধে ঠাকুরগাঁও ও দিনাজপুরে আরও প্রতারণার মামলা রয়েছে।

পাঁচবিবি থানার ওসি মোঃ মইনুল ইসলাম বলেন, “আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি