1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ছাত্রলীগের সদরপুর উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান মিমকে গ্রেপ্তার - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

ছাত্রলীগের সদরপুর উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান মিমকে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১০২ Time View

 

ফরিদপুর জেলা প্রতিনিধি-

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদরপুর উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান মিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৭ জুন) দিনগত রাতে সদরপুর উপজেলার মনিকোঠা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনা সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, সে দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

 

উল্লেখ্য গত ২ জানুয়ারি সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে শেখ হাসিনার ছবি সংবলিত এবং শেখ হাসিনাতেই আস্থা লেখা সংবলিত লিফলেট বিতরণকালে এক ব্যক্তিকে আটক করে জেল হাজতে পাঠানো হয়। শেখ হাসিনাতেই আস্থা লেখা লিফলেট বিতরণ কাজে গ্রেপ্তারকৃত মশিউর রহমান মিম সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি