1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নীলফামারীতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজার গাছ জব্দ - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

নীলফামারীতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজার গাছ জব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১০৮ Time View

 

নীলফামারী প্রতিনিধি: মো. রাইয়ান

নীলফামারীর সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সুখধণ গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বসতবাড়ি থেকে দুইটি গাঁজার গাছ জব্দ করা হয়েছে। বুধবার (১৮ জুন) দিবাগত রাত বারোটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সেনা ক্যাম্পের কর্মকর্তা মেজর জোবায়েরের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযানটি পরিচালনা করে। অভিযানে বাড়ির মালিক রনজিৎ দাসের বসতবাড়ির আঙিনায় রোপণ করা দুইটি গাঁজার গাছ জব্দ করা হয়।

 

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, বাড়ির মালিক রনজিৎ দাস দাবি করেছেন তিনি জানতেন না যে এটি গাঁজার গাছ। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গাঁজার মতো মাদকদ্রব্যের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি