1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, বৃষিতে সাধারণ মানুষের ভোগান্তি  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, বৃষিতে সাধারণ মানুষের ভোগান্তি 

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১০৪ Time View

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

বঙ্গোপসাগরে বজ্রমেঘের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

আজ বুধবার(১৮জুন) ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে কিছু কিছু স্থানে জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে ভোগান্তিতে পড়ছে। ঘর থেকে বৃষ্টিতে বেরোতে না পারায় জনশূন্য হয়ে পড়েছে সড়ক ও দোকান-পাটে।

মোংলা বন্দরের উপ-পরিচালক মোঃ মাকরুজ্জামান মুন্সি জানান, বৈরী আবহাওয়ায় মোংলা বন্দরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজের সারসহ বিভিন্ন পণ্য খালাস ও বোঝাই কাজ সাভাবিক থাকলেও বৃষ্টিতে কিছুটা ব্যাহত হচ্ছে। এ ছাড়া পশুর নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়েও কিছুটা বৃদ্ধি পেয়েছে।আগামী তিনদিন থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় মোংলা আবহাওয়া অফিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি