1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জাকস ফাউন্ডেশনের শল্পী-০২ শাখায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

জাকস ফাউন্ডেশনের শল্পী-০২ শাখায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৯৭ Time View

 

দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জাকস ফাউন্ডেশন শল্পী-০২ শাখা, ধামইরহাট, নওগাঁ অফিসে আজ মঙ্গলবার (১৭ জুন) পরিদর্শনে আসেন প্রতিষ্ঠানটির উপ-পরিচালক জনাব আফতাব আলী, সহকারী পরিচালক ইসমাইল হোসেন এবং আঞ্চলিক ব্যবস্থাপক সামসুল আলম।

 

পরিদর্শনকালে তারা শাখার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। কর্মপরিকল্পনা, সেবার মান বৃদ্ধি ও টিম ব্যবস্থাপনার ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন তারা।

 

শাখা ব্যবস্থাপক মামুন খান তাদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং পরিদর্শন পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, “মাননীয় ঊর্ধ্বতন কর্মকর্তাগণের দিকনির্দেশনা ও পরামর্শ আমার কাজের গতি ও মান উন্নয়নে সহায়ক হবে। আজকের দিনটি আমার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।”

 

পরিদর্শন শেষে কর্মকর্তারা প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি ও কর্মীদের দায়িত্বশীলতায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি