1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ফুলবাড়ীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ জন - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

ফুলবাড়ীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ জন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৬৮ Time View

 

নিজস্ব সংবাদদাতা- দিনাজপুর – গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ফুলবাড়ী উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাজু ইসলাম ও মোতালেব নামে মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছেন। নিহত একজ‌নের নাম সাজু ইসলাম (৩২) দিনাজপুর কাহারল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের আনোয়ারুল ইসলাম এর পুত্র। অপরজন মোতালেব হোসেন (৩৩) একই উপজেলার হলেও তার বাবার নাম পাওয়া যায়নি।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দিনাজপুর শহর থেকে ফুলবাড়ী অভিমুখে মোটরসাইকেলটি যাওয়ার সময় অপরটির থেকে আসা একটি পিকআপ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের একজন আরোহী নিহত হন। অপর মোটরসাইকেল আরোহী কে হাসপাতালে নেয়ার সময় তারও মৃত্যু হয়। ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা পিকআপ এর ড্রাইভার ও হেলপারকে আটক করলেও পুলিশ আসতে দেরি হওয়ায় আটক ড্রাইভার ও হেল্পার পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি