1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক ও কমিটির মতবিনিময় - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক ও কমিটির মতবিনিময়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৮৩ Time View

 

মোঃ শাহনেওয়াজ,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের নবগঠিত কমিটির শিক্ষার মানোন্নয়ন সহ সার্বিক বিষয় নিয়ে কলেজ শিক্ষক, পরিচালনা পরিষদ, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জুন) সকালে কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন এর সভাপতিত্বে কলেজ সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সদস্য ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কলেজ পরিচালনা পরিষদের সদস্য মো. লুৎফর রহমান, মো. মাহবুবুর রহমান, মু. সামসুল আলম, সৈয়দ বকস, কলেজের শিক্ষক প্রতিনিধি ফেরদৌসী বেগম, মো. সারোয়ার জাহান ও গোলাম রসুল, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, সদস্য মনিরুজ্জামান পাঠান মিঠু, সালাহ্ উদ্দিন, প্রমূখ।

সভায় কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, অগ্রগতিতে শিক্ষাই হোক মূলমন্ত্র। শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন ও যুগোপযোগী করতে হবে। কলেজের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাসহ তাদের দক্ষতা ও যোগ্যতা জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমার পক্ষ থেকে যত ধরণের সহযোগিতা প্রয়োজন আমি করব। এছাড়াও সভায় শিক্ষার গুণগত মানোন্নয়নে কি কি করণীয় সে বিষয়ে শিক্ষক ও কমিটির সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি