1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
স্থানীয়দের ধাওয়া, সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের গাড়ি জব্দ - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

স্থানীয়দের ধাওয়া, সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের গাড়ি জব্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১১৩ Time View

 

মো:সিরাজুল ইসলাম পলাশ,হাতীবান্ধা লালমনিরহাট প্রতিনিধি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবং লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোতাহার হোসেনের প্রায় কোটি টাকা মূল্যের একটি গাড়ি স্থানীয়রা ধাওয়া করে আটক করলে, পরে পুলিশ গাড়িটি জব্দ করেছে।

সোমবার (১৬ জুন) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকা থেকে গাড়িটি জব্দ করে কালিগঞ্জ থানা পুলিশ। এ সময় গাড়ির চালক কাজল চন্দ্র রায় এবং তার সহযোগী আজিজকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে হাতীবান্ধার দোলাপাড়া সীমান্ত সংলগ্ন একটি বাড়ি থেকে গাড়িটি বাহির হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে । স্থানীয়দের ধারণা, সাবেক এমপির ছোট ছেলের জন্য ঈদ সামগ্রী নিয়ে ঢাকায় যাছিল । বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গাড়িটিকে ধাওয়া করে। প্রায় ৪০ কিলোমিটার ধাওয়া খেয়ে গাড়িটি কালীগঞ্জের কাকিনা পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে এলাকাবাসী সেটিকে আটক করতে সক্ষম হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে এবং গাড়িতে থাকা চালক কাজল চন্দ্র রায় ও তার সহযোগী আজিজকে আটক করে। পরে দুজনকে কালীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক সাংবাদিকদের জানান, সোমবার ভোরে আমরা খবর পাই যে, হাতীবান্ধার দোলাপাড়া সীমান্ত থেকে একটি দামি গাড়ি স্থানীয়রা ধাওয়ায় কাকিনা এলাকায় আটকে রেখেছে। তাৎক্ষণিকভাবে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং গাড়িটি জব্দ করে। গাড়ির ভেতরে থাকা চালক কাজল চন্দ্র রায় এবং তার সহযোগী আজিজকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটি লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব মোতাহার হোসেন এমপির ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি