1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসকসহ ৩ জন গ্রেপ্তার, ক্লিনিক সিলগালা - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসকসহ ৩ জন গ্রেপ্তার, ক্লিনিক সিলগালা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১১৭ Time View

: মো. রাইয়ান ডোমার, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় চিকিৎসকের অবহেলায় বেবি আক্তার (২৮) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে তাদের গ্রেপ্তারের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

জানা যায়, গত শনিবার (১৪ জুন) ডোমার উপজেলা শহরের জনতা ক্লিনিকে সন্তান প্রসবের জন্য ভর্তি করা হয় বেবি আক্তারকে। তিনি সোনারায় ইউনিয়নের বড়গাছা দরগাপাড়া গ্রামের বাসিন্দা মো. নূর আলমের স্ত্রী। সন্ধ্যা ৬টার দিকে তার সিজারিয়ান অপারেশন করা হয়। নবজাতক সুস্থ থাকলেও অপারেশনের পর থেকেই প্রসূতির শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ ও শ্বাসকষ্ট শুরু হয়।

 

অভিযোগ উঠেছে, সিজারিয়ান অপারেশন করা চিকিৎসক ডা. রিজওয়ানা ইয়াসমিন প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে ক্লিনিক ত্যাগ করেন এবং দায়িত্ব দেন অপর চিকিৎসক মো. নাজমুস সাকিবকে। রোগীর অবস্থা খারাপ হলে রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সেখানে নেওয়ার পর রোববার ভোরে বেবি আক্তারের মৃত্যু হয়।

 

রবিবার সকালে নিহতের স্বামী নূর আলম ডোমার থানায় ক্লিনিকের চিকিৎসক ও সেবিকাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় চিকিৎসক মো. নাজমুস সাকিব, সেবিকা সুমনা আক্তার ও সাবিয়া আক্তারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

 

এদিকে, ঘটনার পর রবিবার দুপুরে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী ক্লিনিকটি পরিদর্শন করে সিলগালা করে দেন। ডা. রায়হান বারী জানান, জনতা ক্লিনিকের কোনো অনুমোদন নেই এবং এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোহসীন আলী বলেন, “মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

 

স্থানীয়দের অভিযোগ, অনুমোদনহীন ক্লিনিকগুলোতে নিয়মিতভাবেই এ ধরনের চিকিৎসা গাফিলতি ঘটে চলেছে, যার বিরুদ্ধে প্রশাসনিক নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি