1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৭৭ Time View

 

মো. শাহীন আলম, গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জুন) বিকালে সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজ মাঠে পৌর সাংগঠনিক থানা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

 

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. শাওন হোসাইন।

 

উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন: সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজের অধ্যাপক মোস্তাফিজার রহমান, গাইবান্ধা সরকারি কলেজ শাখা শিবিরের সভাপতি শাকিল আহমেদ, সুন্দরগঞ্জ আদর্শ উপজেলা শাখার সভাপতি সোহান ইসলাম, পৌর সাংগঠনিক থানা শাখার সভাপতি শাহ সুলতান শাহিন সরকার, আদর্শ উপজেলা শাখার সেক্রেটারি সাজ্জাদ হোসাইন এবং পৌর সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।

 

বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে কলেজ মাঠে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

 

জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান বলেন-প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আগামী প্রজন্মকে বাসযোগ্য পরিবেশ উপহার দিতে হলে এখন থেকেই আমাদের সচেতন হতে হবে। ইসলামী ছাত্রশিবির ছাত্রসমাজের প্রিয় কাফেলা হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রদের কল্যাণে কাজ করে যাচ্ছে। শুধু শারীরিক ও মানসিক উৎকর্ষেই নয়, পরিবেশ রক্ষার ক্ষেত্রেও সংগঠনটি সচেতন ভূমিকা পালন করছে।

 

কর্মসূচির আয়োজকরা বলেন- পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং সবুজায়নের জন্যই বৃক্ষরোপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ধরনের কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি