1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পার্বতীপুরে সেনাবাহিনীর অভিযানে টিকিট কালোবাজারী আটক - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

পার্বতীপুরে সেনাবাহিনীর অভিযানে টিকিট কালোবাজারী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৪৮ Time View

 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের টিকেট কালোবাজারীর অভিযোগে হাকিমুল ইসলাম বাবু (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) রাতে সেনাবাহিনী’র ২৮ বীরের লেফটেন্যান্ট মোঃ মিরাজুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী ও পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের একটি চৌকস দল রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

 

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ পার্বতীপুর রেলওয়ে স্টেশনের শহীদজিয়া রেল পার্কের ফ্লেক্সিলোড ব্যবসার আড়ালে কালোবাজারী করে আসছিলো বাবু। আটকের পর তাঁর ব্যবহৃত মুঠোফোনে কালোবাজারে উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যে রাখা একাধিক টিকেটের অনলাইন কপিসহ তাঁকে হাতেনাতে আটক করে যৌথবাহিনী। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাবুকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও নগদ ১ শ’ টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টার, প্লাটফরম পরিদর্শণ ছাড়াও ঢাকাগামী বিভিন্ন ট্রেন যাত্রীদের সাথে কথা বলেন আভিযানিক দলের সদস্যরা। বুধবার (১১ জুন) সকালে দন্ডপ্রাপ্ত বাবুকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। আটক হাকিমুল বাবু পার্বতীপুর চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ চকপাড়া গ্রামের মৃত শফি উদ্দীনের ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি