
মোহাম্মদ রাসেল,ইটনা,মিটামইন,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কোরবানির ঈদ সামনে রেখে কিশোরগঞ্জের ইটনাসহ বিভিন্ন এলাকার কামাররা ব্যস্ত সময় পার করছেন। চাকু, দা, বঁটি, ছুরি তৈরি ও ধার দেওয়ার কাজে চলছে তাদের টানা পরিশ্রম।
স্থানীয় কর্মকার অসিত জানান, ঈদের সময়ই আমাদের মূল আয়। এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছি। তবে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় লাভ কমে গেছে বলেও তারা জানান।
আরেক স্থানীয় কর্মকার নান্নু জানান,অন্য বছরের তোলানায় এবছর বেচাকেনা অনেক কম হওয়ায় হতাশায় সময় পার করছেন তারা,তার মধ্যে আবহাওয়া খারাপ থাকায় ক্রেতা ও কম
তাদের তৈরি করা সরঞ্জামের চাহিদা দিন দিন বাড়ছে। গ্রামাঞ্চলে অনেকেই এখনো কামারের তৈরি জিনিসপত্রে ভরসা রাখেন।
© All rights reserved © 2026
Leave a Reply