1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কোরবানির গরু বাড়ি নিয়ে আসার পথে নদীতে ডুবে যুবকের মৃত্যু  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

কোরবানির গরু বাড়ি নিয়ে আসার পথে নদীতে ডুবে যুবকের মৃত্যু 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১০৬ Time View

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের হোসেনপুরে হাটে বিক্রি করা কোরবানির গরুকে বাড়ি নিয়ো আসার পথে নদীতে ডুবে কবির খাঁন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ রা জুন) সন্ধ্যায় জিনারী ইউনিয়নের চর হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কবির খাঁন একই এলাকার মৃত হাবিবুর খাঁনের ছেলে।

 

স্থানীয় সুত্রে জানা যায়, এদিন বিকেলে বিক্রির জন্য হাজীপুর বাজারে গরু হাটে গরু নিয়ে যান কবির খাঁন৷গরুটি বিক্রি করে কোরবানির আগের দিন পর্যন্ত লালন করার জন্য বাড়ির উদ্দেশ্যে আসার পথে হঠাৎই গরুটি পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্রের শাখা নদীতে লাফ দেয়৷ হাতে থাকা গরুর রশির টানে সেও লাফ দেয়৷ কিছুক্ষণ পর গরুটি তীরে উঠে আসলেও কবির খাঁন উঠতে পারে নি। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি