1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালিয়াকৈরে জুলাই শহিদ স্মরণে তোরণ নির্মাণ ও সড়কের নামকরণের জন্য স্মারকলিপি প্রদান। - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

কালিয়াকৈরে জুলাই শহিদ স্মরণে তোরণ নির্মাণ ও সড়কের নামকরণের জন্য স্মারকলিপি প্রদান।

মহসিন উজ্জামান দুর্জয়,বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৭৪ Time View

 

মহসিন উজ্জামান দুর্জয়,বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে জুলাই বিপ্লবের শহিদদের নামে স্থায়ী তোরণ নির্মাণ ও সড়কের নামকরণের জন্য প্রস্তাবনা পেশ করে স্মারকলিপি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধিগন।

 

আজ (রবিবার) কালিয়াকৈর উপজেলা নাগরিক পার্টি ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এর পক্ষ থেকে কালিয়াকৈরের ইউ এন ও মহোদয়ের কাছে শহীদদের নামে সড়কের নামকরণ, শহীদের বাসার সামনের সড়কের সংস্কার ও শহীদদের নামে একটি স্থায়ী তোরণ নির্মাণ করার প্রস্তাব উত্থাপন করে স্মারকলিপি প্রদান করা হয়। ইউএনও কাওসার আহমেদ অত্যন্ত আন্তরিকতা ও আনন্দের সাথে খুবই দ্রুত গতিতে প্রস্তাবগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেন এবং জুলাই বিপ্লবে আহতদের পাশে থাকার অঙ্গীকার করেন। জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিনিধিগন দ্রুত সময়ে প্রস্তাবগুলো বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে এবং প্রতিশ্রুতি রক্ষার জন্য ইউএনও মহোদয়কে অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি