1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাগেরহাট পুলিশ সুপার অফিসের সেই প্রধান সহকারীকে খাগড়াছড়ি বদলি - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

বাগেরহাট পুলিশ সুপার অফিসের সেই প্রধান সহকারীকে খাগড়াছড়ি বদলি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৬৬ Time View

 

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাট জেলা পুলিশ সুপার কার্যালয়ের দীর্ঘদিনের প্রধান সহকারী হাফিজুর রহমানকে অবশেষে খাগড়াছড়ি বদলি করা হয়েছে। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মতিউর রহমান শেখ ২৯ মে স্বাক্ষরিত এক আদেশে আগামী ১ জুনের মধ্যে তাকে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন।

হাফিজুর রহমান একজন নন-পুলিশ সদস্য হিসেবে ২০১৪ সালের ২ নভেম্বর বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে যোগ দেন। প্রায় এক যুগের বেশি সময় ধরে একই পদে থেকে তিনি কার্যালয়ে অপ্রতুল নজরদারির সুযোগে নিজের প্রভাব বিস্তার করেন।

 

তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, নিজের স্ত্রীর মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানসহ বাগেরহাটের আরও ৭টি ঠিকাদার প্রতিষ্ঠানের নামে পুলিশের বিভিন্ন সরবরাহ কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং সেখান থেকে আর্থিক সুবিধা গ্রহণ করেন। এছাড়া ডিআইজি ও এসপি’র নাম ব্যবহার করে নিয়োগ বাণিজ্য, কর্মচারী বদলির নামে অর্থ আদায় এবং সরকারি অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

 

সূত্র জানায়, খুলনা ও ঢাকায় হাফিজুর রহমানের নামে ও বেনামে একাধিক ফ্ল্যাট, প্লট এবং বাড়ি রয়েছে, যেগুলোর উৎস সম্পর্কে প্রশ্ন উঠেছে। পুলিশ বিভাগ অভ্যন্তরীণ তদন্ত শেষে তাকে বদলি করার সিদ্ধান্ত নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি