1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিরামপুরে দড়িতে প্যাঁচানো অবস্থায় তিন বছরের শিশুর লাশ উদ্ধার - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

বিরামপুরে দড়িতে প্যাঁচানো অবস্থায় তিন বছরের শিশুর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৩৪ Time View

 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে দড়িতে ঝুলন্ত অবস্থায় দিলরুবা আক্তার (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) সকালে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহত দিলরুবা আক্তার শ্রীপুর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। শিশুটির নানার বাড়ী একই গ্রামে। সেই সুবাদে শিশুটি তার নানা ওবায়দুল ইসলামের বাড়িতে থাকত।

 

পরিবার ও স্থানীয় ইউপি সদস্য শাম্মী আক্তার জানান, সকালে বাড়ির আঙিনায় একা খেলছিল দিলরুবা। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন তার নানি মকসুদা বেগম। পরে বাড়ির পাশেই কাপড় শুকানোর দড়িতে প্যাচানো অবস্থায় শিশুটিকে ঝুলে থাকতে দেখেন তিনি। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

পরিবারের ধারণা, খেলার ছলে অসাবধানতাবশত দড়িতে প্যাচ লেগে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটির মৃত্যু হতে পারে।

 

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশুর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি