1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শ্রীপুরে তাল পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

শ্রীপুরে তাল পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১২৯ Time View

 

মোঃ রফিক ঢালী শ্রীপুর গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরের শ্রীপুরে গাছ থেকে তাল পারতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আকরাম হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩মে) দুপুর ১২টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ির চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আকরাম হোসেন ডোমবাড়ির চালা গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে। নিহত আকরাম হোসেন স্থানীয় একটি ফ্যাক্টরিতে চাকরি করতেন এবং পাশাপাশি বিভিন্ন সময় মৌসুমী ফলের ব্যবসা করতেন। এলাকাবাসী জানান, নিহত আকরাম হোসেন ডোমবাড়ির চালা গ্রামের জাকারিয়ার তিনটি তালগাছ কিনে, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে তালগাছ থেকে তাল পারতে যায়। তালগাছের পাশে থাকা হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সাথে হঠাৎ জড়িয়ে পড়েন তিনি। পরে বন্ধু এবং স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে জৈনাবাজার আনোয়ারা মর্ডান হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

 

নিহত আকরাম হোসেনের বন্ধু অলি ও হাসিব জানান, দুপুরে তালগাছ থেকে তাল পাড়ার জন্য গাছে উঠে আকরাম, এসময় গাছের পাশে থাকা বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে পরেন সে। পরে আমরা স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা নিয়ে তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে জৈনাবাজার আনোয়ারা হাসপাতালে নেওয়া হয়।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, এ বিষয়টি এখনো আমার কিছু জানা নেই, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি