1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুনামগঞ্জ-১ আসনে জামায়াত আমীর মাওলানা তোফায়েল আহমেদের নির্বাচনী গণসংযোগ ও ইসলামিক দাওয়াত। - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

সুনামগঞ্জ-১ আসনে জামায়াত আমীর মাওলানা তোফায়েল আহমেদের নির্বাচনী গণসংযোগ ও ইসলামিক দাওয়াত।

সাইফুল ইসলাম ধর্মপাশা (সুনামগঞ্জ) সংবাদদাতা। 
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১২৪ Time View

 

সাইফুল ইসলাম ধর্মপাশা (সুনামগঞ্জ) সংবাদদাতা।

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-জামালগঞ্জ- তাহেরপুর, মধ্যনগর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগ ও ইসলামিক দাওয়াত কার্যক্রম চালিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা আমীর মাওলানা তোফায়েল আহমেদ খান।

আজ শুক্রবার তিনি ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজার জামে মসজিদে এক ইসলামিক আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি দ্বীন, ন্যায়নীতি, সমাজ সংস্কার ও ইসলামিক রাজনীতির গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে মাওলানা তোফায়েল আহমেদ গাছতলা বাজার ও বাদশাগঞ্জ বাজারে স্থানীয় জনগণের সঙ্গে গণসংযোগ করেন।

এ সময় তিনি জনগণের সমস্যা শোনেন এবং এলাকার সার্বিক উন্নয়নে ইসলামপন্থী নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

গণসংযোগে সঙ্গী ছিলেন ধর্মপাশা উপজেলা জামায়াতের আমীর মাওলানা বোরহান উদ্দিন, সেক্রেটারী মাওলানা মোখলেছুর রহমান, সাবেক আমীর আব্দুল কাদের, সহকারী সেক্রেটারী হাফিজুল ইসলাম সোহেল, সদর ইউনিয়নের মাওলানা এনামুল হক, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারী রেজুয়ান আহমদ শিবলী এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

পাইকুরাটি ইউনিয়নের সভাপতি আব্দুর নূর, সেক্রেটারী আজমান চৌধুরী, সেলবরষ ইউনিয়নের সহ-সভাপতি হাফেজ মোবারক হোসেন ও সেক্রেটারী এনামুল হকসহ অঙ্গসংগঠনের নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ জানান, নির্বাচনী মাঠে জনসম্পৃক্ততা ও ইসলামিক মূল্যবোধ প্রচারের লক্ষ্যে এ ধরনের গণসংযোগ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি