
জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপনকে শো’ক’জ করেছে কেন্দ্রীয় বিএনপি। বুধবার (২১ মে) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁ’দা দা’বিসহ অ’নৈ’তি’ক ক’র্ম’কা’ণ্ডে’র অ’ভি’যো’গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জানা গেছে, মোড়েলগঞ্জের এক প্রবাসীর বাড়িতে দোয়া মাহফিলে দাওয়াত না পেয়ে শিপনের অনুসারীরা হামলা চালিয়ে রান্না করা খাবার ফেলে দেয়। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের কাছে লিখিতভাবে জানানো হলে এই পদক্ষেপ নেয় দল।
© All rights reserved © 2026
Leave a Reply