
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১।
মোঃ হাসিবুর রহমান, নড়াইল জেলা বিশেষ প্রতিনিধি।
নড়াইলে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে গ্রেফতার হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক মুক্ত নড়াইল জেলা গড়ার লক্ষ্যে। গতকাল ২০/০৫/২০২৫ ইং এক গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ডিবি পুলিশ পরিদর্শক (মোঃ শাহাদারা খান পিপিএম ), এর তত্ত্বাবধানে এসআই জাহাঙ্গীর আলম , এ, এস,আই নাহিদ নিয়াজ, সঙ্গীয় ফোর্স সহ নড়াইল সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে নড়াইল সদর থানাধীন ১ নং মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা সাকিনস্থ জনৈক টিপু শিকদারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামি রুবেল ভুইয়া (২৯) পিতাঃ মোঃ সবুর ভুইয়া, সাং-বোড়ামারা, থানাঃ নড়াইল সদর, জেলা- নড়াইল এর দখল হইতে ১৫ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ঘটনাস্থল থেকে আটক করা হয় ।
এ সংক্রান্তে নড়াইল সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
© All rights reserved © 2026
Leave a Reply