1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সিসিডিবির উদ্যোগে গোদাগাড়ীতে মাদক, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন - Stbanglatv.com
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

সিসিডিবির উদ্যোগে গোদাগাড়ীতে মাদক, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সিসিডিবির উদ্যোগে গোদাগাড়ীতে মাদক, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় গোদাগাড়ী উপজেলার ঋশিকুল ইউনিয়নের কাদমা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিসিডিবি-সিপিআরপি, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবি-সিপিআরপি, চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার পিটার সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁকনহাট পৌরসভার সহকারী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবুল হাসান মোহাম্মদ সাইফুল্লাহ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহীর সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন এবং সিসিডিবির সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. নিরাবুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, মাদক, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য পরিবার,
শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে এবং বাল্যবিবাহ বন্ধে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ আলোচক মো. শফিকুল ইসলাম বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে শুরু থেকেই সচেতনতা তৈরি করতে হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের মাদকের কুফল সম্পর্কে জানতে হবে এবং মাদক থেকে দূরে থাকার মানসিকতা গড়ে তুলতে হবে। মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন ও পারিবারিক সচেতনতার কোনো বিকল্প নেই। ক্যাম্পেইনের অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ, বিষয়ভিত্তিক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাদক, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। বক্তারা বলেন, খেলাধুলা ও সৃজনশীল প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক অপরাধ ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন করে তোলা সম্ভব। এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বারোমাসি কাঁঠালের চারা রোপণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি