1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
যুব উন্নয়ন ক্লাবের প্রধান ফটকে হাতবোমা বিস্ফোরণ। - Stbanglatv.com
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

যুব উন্নয়ন ক্লাবের প্রধান ফটকে হাতবোমা বিস্ফোরণ।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

মোঃ নাহিদুল ইসলাম, মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ-এর পশ্চিম পাশে অবস্থিত গোলাবাড়ী যুব উন্নয়ন ক্লাব। উক্ত যুব উন্নয়ন ক্লাবের প্রধান ফটকে আজ গভীর রাতে কে বা কারা হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
রবিবার (১৫ইং নভেম্বর) সময় অনুমান রাত্র ২.৩০ থেকে ৩.০০টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা মাদারীপুর সদর পৌরসভা ৭ নং ওয়ার্ডের গোলাবাড়ী এলাকায় যুব উন্নয়ন ক্লাবের প্রধান ফটকে একটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনার ফলে উক্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে উক্ত ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ এর উত্তর-পশ্চিম কোনার চরমুগুরিয়া মাদারীপুর পুরাতন সড়ক এর পাশে অবস্থিত যুব উন্নয়ন ক্লাবের প্রধান ফটকের সামনে দুর্বৃত্তরা একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
‎যুব উন্নয়ন ক্লাবের সভাপতি মোঃ টুক্কু মাতুব্বর ও সাধারণ সম্পাদক মোঃ লাভলু হাওলাদার জানায় যে, তারা কিছুদিন আগে উক্ত এলাকায় মাদকের ছড়াছড়ি ও কিশোর গ্যাং বিরুদ্ধে কিছু প্রদক্ষেপ গ্রহন করতে চায় বলে একটি সভা আয়োজন করে। উক্ত সভায় মাদকের বিরুদ্ধে অভিযান ও সোচ্চার হওয়া কথা বলা হয় বলে মাদকসেবন ও মাদক বিক্রেতা এবং কিশোর গ্যাং এর সদস্যরা উক্ত ঘটনা ঘটাতে পারে বলে সন্দেহ হচ্ছে।
আরো জানায় যে, যুব উন্নয়ন ক্লাবটি মূলত গোলাবাড়ী গ্রামের ভালো মাদকমুক্ত যুবক ও কিশোরদের নিয়ে গঠিত হয়েছে। এই ক্লাবের সকল সদস্যরা এই এলাকার স্থানীয় বাসিন্দা ও প্রবাসী।
স্থানীয় লোকজন জানায় যে, এই ধরনের ঘটনা ইতিপূর্বে ঘটে নাই। তবে কে বা কারা এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে? এবং কেন ঘটিয়েছে সে বিষয়ে তাঁরা কিছুই জানে না।
এলাকাবাসী প্রশাসনের কাছে দাবি জানায় যে, উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে।
মাদারীপুর সদর মডেল থানার পুলিশের একটি টিম এসে উক্ত ঘটনাস্থল পরির্দশন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি