1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কুড়িগ্রাম সদরে ডিবি পুলিশের অভিযানে ৫০ বোতল ইস্কাফসহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

কুড়িগ্রাম সদরে ডিবি পুলিশের অভিযানে ৫০ বোতল ইস্কাফসহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ বোতল ইস্কাফসহ মোঃ রাজু ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১২৫ সিসির একটি হিরো গ্ল্যামার মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে কুড়িগ্রাম সদর থানাধীন ধরলা ব্রিজের পশ্চিম পাশে টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত রাজু ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর থানার পাইকপাড়া গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ বোতল ইস্কাফ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে তিনি সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি