
হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে (৪র্থ তলা) অবস্থিত দারুল কুরআন মাদরাসা ও দারুল কুরআন মহিলা মাদরাসার শিক্ষা প্রদর্শনী, পুরস্কার বিতরণ, কুরআনুল কারিমের সবক প্রদান ও অভিভাবক সমাবেশ গত (৭ নভেম্বর) শনিবার মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসা দ্বয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলার মাস্টার ট্রেইনার (অব.) শায়খুল হাদিস মাওলানা জসিম উদ্দিন কাসেমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার মুফাসসির মাওলানা তোফাজ্জল হোসেন। প্রধান আলোচক ছিলেন কিশোরগঞ্জ বড়ভাগ এমদাদুল উলুম আলিম মাদরাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান। কুরআনুল কারীমে সবক প্রদান করেন কিশোরগঞ্জ পৌরসভা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা উবায়দুল হক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দারুল কুরআন মাদরাসা ও দারুল কুরআন মহিলা মাদরাসার সভাপতি হাফেজ মাওলানা নজরুল ইসলাম। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন নান্দাইলের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার হোসাইন আহমাদ, পুরুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আলাউদ্দিন, তাড়াইল ইউনিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মাহিতুর রহমান ভূঞা নাজমুল, খেলাফত মজলিস ধলা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, উপজেলা যুবদল নেতা মাহবুবুর রহমান কাঞ্চন, ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন তাড়াইলের (ইউসেট) সাবেক সহ সভাপতি মো. সুজন মিয়া, রাজী হুসাইনীয়া এহসানুল উলুম মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মাদুল্লাহ, তাড়াইল বাজারের ব্যবসায়ী নূরুল আমীন, দামিহা বাজারের ব্যবসায়ী এনায়েতুল্লাহ।
দারুল কুরআন মাদরাসার নাযেমে তালিমাত মাওলানা জিয়াউল হক ও সহকারী শিক্ষক মাওলানা রিফাত আহমাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ কলাপাড়া মাদরাসাতুল ইহসানের মুহতামিম হাফেজ মাওলানা মুহসীন। অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা কেন্দ্রীয় প্রেস ক্লাবের সভাপতি হুমায়ূন রশিদ জুয়েল, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীন, সহ সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, কিশোরগঞ্জ কলাপাড়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক (অব.) মাওলানা সিরাজুল ইসলাম, তাড়াইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান, আউজিয়া দারুল আরকাম মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা সাইফুদ্দিন প্রমুখ। দারুল কুরআনের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা বায়জিদ আহমাদ, হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ ক্বারী তোফাজ্জল হক, মুফতি মাহফুজুর রহমান, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা জাকারিয়া, হাফেজ মাওলানা ইরফানুল ইসলাম, মাওলানা সারোয়ার হোসাইন।
বিগত শিক্ষাবর্ষে বেফাক ও হুফফাজ বোর্ডে মেধা তালিকায় স্থান পাওয়া ৬ জন, মুমতায পেয়ে উত্তীর্ণ হওয়া ১৬ জন, মাদরাসার বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল ও শতভাগ উপস্থিতির জন্য মোট ৫০ জন শিক্ষার্থীকে অনুষ্ঠানের শেষে পুরস্কৃত করা হয়।
© All rights reserved © 2026
Leave a Reply