1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি - Stbanglatv.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

নিজস্ব প্রতিবেদক
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় তার জামিন বাতিল করে এ আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এদিন বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। অন্যদিকে, পরীমনির আইনজীবী অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে সময় চেয়ে আবেদন করেন।
অ্যালার্জিজনিত সমস্যায় আক্রান্ত থাকায় পরীমনি আদালতে উপস্থিত হতে পারেননি বলে আবেদনে উল্লেখ করা হয়। পরে আদালত বাদীপক্ষের আবেদন গ্রহণ করে তার জামিন বাতিল এবং গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ঢাকার আদালতে পরীমনির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন। গত বছরের ২৬ জানুয়ারি মামলাটিতে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। ওই সময়ও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন পরীমনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি