1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সি থেকে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার - Stbanglatv.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সি থেকে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

 

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শান্তির মোড়ে এজেআর (এ.জে.আর) ট্রান্সপোর্ট এজেন্সিতে অভিযান চালিয়ে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার ও জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত সন্দেহে এক পলাতক মাদক কারবারিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পৌর এলাকার শান্তির মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়। পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) ইমরান হোছাইন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এজেআর ট্রান্সপোর্ট এজেন্সিতে অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক তথ্যমতে, পলাতক এক মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্যটি মজুত করে বিক্রির উদ্দেশ্যে কুরিয়ারের মাধ্যমে ঢাকার মিরপুরে পাঠানোর জন্য বুকিং দিয়েছিল। তবে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ। এ ঘটনায় জড়িত পলাতক মাদক কারবারিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মাদক, চোরাচালান ও সন্ত্রাসমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। এ ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি