1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলে সৌদি প্রবাসীর ঘরে সিদ কেটে ১০ লাখ ৫৫ হাজার টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ - Stbanglatv.com
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

তাড়াইলে সৌদি প্রবাসীর ঘরে সিদ কেটে ১০ লাখ ৫৫ হাজার টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৯ Time View

 

হুমায়ূন রশিদ জুয়েল,স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এক সৌদি প্রবাসীর বসতঘরে সিদ কেটে নগদ ১০ লাখ ৫৫ হাজার টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাড়াইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দিগদাইড় ইউনিয়নের সিংধা গ্রামের বাসিন্দা মো. খাইরুল ইসলাম (২৫), পিতা মো. দ্বীন ইসলাম, দাবি করেন যে গত ২৪ জুলাই দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তার বসতঘরে এ চুরির ঘটনা ঘটে।

অভিযোগে একই গ্রামের আরিফ মিয়া, হৃদয় মিয়া, মন্তু মিয়া ও শামছু মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, তিনি সৌদি আরব থেকে দেশে ফেরার পর প্রতিবেশী হওয়ায় অভিযুক্তরা নিয়মিত তার বাড়িতে যাতায়াত করতেন। এ সুযোগে তারা ঘরে মূল্যবান মালামাল কোথায় রাখা হয়, সে বিষয়ে ধারণা পান।

লিখিত অভিযোগে বলা হয়, ঘটনার রাতে অভিযুক্তরা ঘরের সিদ কেটে ভেতরে প্রবেশ করে একটি স্যুটকেসের ড্রয়ার ভেঙে সেখানে রাখা নগদ ১০ লাখ ৫৫ হাজার টাকা এবং আনুমানিক ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের প্রায় ১ ভরি ৭ গ্রাম স্বর্ণালংকার নিয়ে যায়।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, স্যুটকেসের কাচ ভাঙার শব্দে তার মা রেজিয়া খাতুনের ঘুম ভেঙে যায়। তিনি ঘরের দিকে গিয়ে বারান্দার আলোতে অভিযুক্তদের দেখতে পান এবং চিৎকার করলে তারা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

পরদিন সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী তাড়াইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি