1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি উদ্বোধন, কালিপুরে উপকারভোগীদের মাঝে বিতরণ শুরু - Stbanglatv.com
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি উদ্বোধন, কালিপুরে উপকারভোগীদের মাঝে বিতরণ শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২৭ Time View

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫নং কালিপুর ইউনিয়নের কার্ডধারী উপকারভোগীদের মাঝে স্বল্পমূল্যে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ৫নং কালিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, কালিপুর ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, কালিপুর ইউনিয়ন বিএনপির নেতা, সাবেক ইউপি সদস্য ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মোজাহের আহমদ, যুবদল নেতা মামুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা।

জানা যায়, ২৪, ২৫ ও ২৬ জুলাই ২০২৬ (শুক্রবার, শনিবার ও রবিবার) প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এ কর্মসূচির আওতায় শুধুমাত্র ৫নং কালিপুর ইউনিয়নের ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীরা চাল সংগ্রহ করতে পারবেন। প্রতিটি কার্ডের বিপরীতে ৩০ কেজি চাল ৪৫০ টাকায় বিতরণ করা হচ্ছে।

চাল বিতরণ করা হচ্ছে মোজাহের স্টোর থেকে, যা রামদাস মুন্সির হাটের দক্ষিণে রাস্তার পশ্চিম পাশে অবস্থিত। এ কার্যক্রমের ডিলার হিসেবে দায়িত্ব পালন করছেন মোজাহের আহমদ।

সংশ্লিষ্টরা জানান, সরকার নির্ধারিত নিয়ম ও সময়সূচি অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কার্ডধারীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হয়ে চাল সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি