1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মাদকের বিরুদ্ধে পরমানন্দপুর গ্রামবাসীর মানববন্ধন - Stbanglatv.com
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

মাদকের বিরুদ্ধে পরমানন্দপুর গ্রামবাসীর মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৪ Time View

 

আব্বাস উদ্দিন:সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি |

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর গ্রামবাসী একত্রিত হয়ে এ মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনটি জজ মিয়ার সভাপতিত্বে এবং আঙুর মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মজিবুর রহমান, আবির মিয়া, আবুল কালাম, সরদার সৈকত মিয়া, আলফাজ মেম্বার, সমসো মিয়া ও খোকন মিয়া। তাদের নেতৃত্বেই মানববন্ধন কর্মসূচি পরিচালিত হয়।

 

মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার কাঞ্চন মিয়া ও তার ভাই রতন মিয়া সাহিন মিয়া রুবেল মিয়া ইসমাইলের বিরুদ্ধে মাদক ব্যবসা, মাদক সেবনের পরিবেশ সৃষ্টি এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ড বন্ধের জন্য এলাকাবাসী একাধিকবার তাদের সতর্ক করলেও তাতে কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি বলে দাবি করেন তারা।

 

স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের কারণে এলাকায় মাদকের বিস্তার বেড়েছে এবং বিশেষ করে তরুণ সমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এছাড়া বিভিন্ন সময় বিদেশি মদ ও নারীদের নিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার অভিযোগও তোলেন এলাকাবাসী।

 

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, মাদকসেবীদের একটি অংশ বিভিন্ন সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করে এবং মোবাইল ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ কারণে অনেকেই ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না বলেও দাবি করা হয়।

 

এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে পরমানন্দপুর গ্রামকে মাদকমুক্ত ও নিরাপদ পরিবেশে ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি