1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় এসকাপ সিরাপ ও টেনসিউইন ট্যাবলেট জব্দ - Stbanglatv.com
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় এসকাপ সিরাপ ও টেনসিউইন ট্যাবলেট জব্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১২ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাপ সিরাপ ও ৩ হাজার ৪০ পিস টেনসি উইন ট্যাবলেট জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চামুচা বিওপির হাবিলদার মো. গোলাম আজমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানটি পরিচালিত হয় সীমান্ত পিলার ১৯৬/২-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের পশ্চিমপাড়া মাঠ এলাকায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাপ সিরাপ এবং ৩,০৪০ পিস টেনসি উইন ট্যাবলেট জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসকাপ ও টেনসি উইন ট্যাবলেটের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি