1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত - Stbanglatv.com
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪ Time View

 

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) আবু ছালেহ মো. মুসা জঙ্গী। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, নাগরিক সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা জেলার উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং জনগণের দোরগোড়ায় আরও কার্যকর ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে মতবিনিময় করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি