1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঐচ্ছিক তহবিল থেকে ২৫ অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন -এমপি নূরুল ইসলাম বুলবুল  - Stbanglatv.com
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

ঐচ্ছিক তহবিল থেকে ২৫ অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন ——এমপি নূরুল ইসলাম বুলবুল 

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪ Time View

 

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল-এর ঐচ্ছিক তহবিল থেকে ২৫টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (২০ জুন ) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৮ নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর মোঃ সোহেল রানা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে নির্বাচিত ২৫টি পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় উপকারভোগীরা এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রধান অতিথি এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, সমাজের প্রান্তিক, অসহায় ও দুঃস্থ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে সহায়তা প্রদানের লক্ষ্যে এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আরও বলেন, সাধারণ মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মানবিক সহায়তার এ উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংসদ সদস্যের প্রতি ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি